• জাতীয়

ওথমান হাশিমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, যে আলোচনা হলো

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বুধবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান চেয়ারের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওথমান হাশিমের সঙ্গে বৈঠক করেছেন।

কুয়ালালামপুরের পুত্রাজায়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত হাশিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের অব্যাহত উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং রাখাইন রাজ্যে মানবিক অবস্থার অবনতি ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা কমে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত ও টেকসই সমাধানের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন।

ড. খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপ সম্পর্কে মালয়েশিয়ার বিশেষ দূতকে অবহিত করেন।

এছাড়া তারা আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘ আন্তর্জাতিক সম্মেলন নিয়ে মতবিনিময় করেন এবং সম্মেলনটি সংকট সমাধান ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

 

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo