• বিনোদন

অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউডের প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন। দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ক্যান্সার, হৃদ্‌রোগ ও কিডনি জনিত রোগভোগের মঙ্গলবার সকাল ১০টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্থান টাইম জানিয়েছে, প্রায় ছয় মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভর্তি হওয়ার পর থেকেই রাখা হয়েছিল আইসিইউতে। ক্যান্সাসারে আক্রান্ত বাসন্তী দেবীর বুকে পেসমেকার বসানো ছিল। এছাড়াও কিডনি খারাপ ছিল তার। মাসে ২০ হাজার টাকার ওষুধ খেতেন তিনি। আজ নিজের বাড়িতে মারা গেলেন বাসন্তী চট্টোপাধ্যায়। 

প্রবীণ এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ‘এক্স’–এ দেওয়া শোকবার্তায় তিনি লিখেছেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’

মঞ্চ থেকে ছোট ও বড় পর্দা, সব ক্ষেত্রেই সমান তালে অভিনয় করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে করেছেন অভিনয়। পরবর্তী সময়ে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্তের ছবিতেও দেখা গেছে তাকে।

‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’, ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’র মত সাড়া তোলা সিনেমায় পাওয়া গেছে বাসন্তী চ্যাটার্জিকে। জনপ্রিয়তা পেয়েছিলেন ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে ঠাকুরমার চরিত্রে অভিনয় করেও।

গত বছরের শুরুর দিকে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। সে সময় প্রায় ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় তাকে। সেই ধারাবাহিকেই শেষবার দেখা গিয়েছিল তাকে।

দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়ে গেছেন বাসন্তী চট্টোপাধ্যায়।

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo