• বিনোদন

জন্মদিনে কী কী উপহার পেলেন শ্রাবন্তী

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে বহুবার চর্চায় এসেছে। বুধবার (১৩ আগস্ট) এ অভিনেত্রীর জন্মদিন।  এর জন্য আজ সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, কলাকাতার ইএম বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন শ্রাবন্তী। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাত থেকে তার বাড়িতে অতিথিদের আনাগোনা। কেউ এনেছেন কেক, কেউ আবার উপহারে ভরিয়েছেন টলিপাড়ার নায়িকাকে। পাশাপাশি একের পর এক শুভেচ্ছার ফোন।

এ দিন কাজ, বিতর্ক, রাজনীতি কোনো কিছু নিয়ে কথা বলতে রাজি নন শ্রাবন্তী। বিশেষ দিনে শুধুই খাওয়া-দাওয়া আর ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানোয় তার লক্ষ্য।

শ্রাবন্তী বলেন, বয়স নিয়ে লুকোছাপা করার ব্যাপার নেই। কিন্তু কেন বলব আমি আমার বয়স। সবটাই তো মনের ব্যাপার।

অভিনেত্রী জানালেন, তার নাকি আসলে দুটো জন্মদিন। তার কথায়, ‘আমার দুটো জন্মদিন। একটা ১৩ অগস্ট নিজের। আর ১৪ অগস্ট মা হিসাবে আমার জন্ম হয়েছিল। এ দিন আমার ছেলের জন্মদিন। তার পরেই আবার স্বাধীন ভারতের জন্ম। সব মিলিয়ে এ তিনদিন বরাবরই উদযাপনের মধ্যে দিয়েই কাটে আমার। ’

জন্মদিন উপলক্ষে শ্রাবন্তীর বাড়িতেই রয়েছেন তারা মা-বাবা ও দিদি।  তিনি বলেন, পাঁঠার মাংস, ইলিশ মাছ সবই আমার প্রিয়। বলা যেতে আমার এটা স্পাইসি জন্মদিন।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo