• বিনোদন

প্রথমবার জেমসের সঙ্গে মেহজাবীন মেহা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী মেহজাবীন মেহা।  প্রথমবারে মতো তিনি জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে একই মঞ্চে গান করেছেন, যা এই শিল্পীর কাছে ছিল অনুপ্রেরণার। 

সম্প্রতি মিশিগানে অনুষ্ঠিত নর্থ আমেরিকা-বাংলাদেশি ফেস্টিভাল বাংলা মেলা ২০২৫-এর আয়োজনে তাদের একই মঞ্চে দেখা যায়।  গান গেয়ে দর্শকদের হৃদয় মাতিয়ে তুলেন জেমস ও মেহজাবীন মেহা। 

মেহজাবীন মেহা বলেন, ‘জেমস ভাইয়ের সঙ্গে প্রথমবার একই মঞ্চে গান করেছি। আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেই তার একজন ভক্ত। মিশিগানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। এত দর্শকের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে আরও অনেক গুনী শিল্পীরা ছিলেন। সাজ্জাদ পারভেজ ভাইয়া এসেছে বাংলাদেশ থেকে। তার সঙ্গেও এটা আমার প্রথম শো। আরও ছিলেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী। এছাড়া গানের তালে দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা দীঘি।’

এদিকে মেহা জানান, তিনি আরও ভালো ভালো কাজ করতে চান। মৌলিক গানেরও কাজ চলছে তার। খুব শিগগিরই কয়েকটি গান আসবে।

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo