• জাতীয়

প্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিক্ষক

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিধি প্রকাশ করা হবে এবং পরের দিনই সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে বিধি সংশোধন প্রক্রিয়া শেষ না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে। সংশোধিত বিধিতে নারী কোটা ও পোষ্য কোটা বাতিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। মন্ত্রণালয় ইতোমধ্যে খসড়া বিধিমালা অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগবিধিতেও আসছে পরিবর্তন। এসব প্রতিষ্ঠানে অনেক পদেই পদোন্নতি হতো না, সেখানেও পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে নতুন চাকরিবিধিতে।

সংশোধিত নিয়োগ বিধিমালা চূড়ান্তের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২ হাজার ৫৮৩ ও সহকারী শিক্ষক (শরীর চর্চা) পদে ২ হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংশোধিত নিয়োগ বিধিতে ৯৩ শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এর বাইরে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ও ১ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।

 

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo