• অর্থনীতি

বাংলাদেশে কর্মরত বিদেশিদের রিটার্ন দাখিল বাধ্যবাধকতা থেকে অব্যাহতি

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে। নতুন বিশেষ আদেশে বলা হয়েছে— এ শ্রেণির করদাতারা চাইলে ই-রিটার্ন দাখিল করতে পারবেন, তবে তা বাধ্যতামূলক নয়।

আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআরের বিশেষ আদেশের মাধ্যমে গত ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়েছেন—

৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতারা। শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র সাপেক্ষে)। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা। মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

তবে এনবিআর বলেছে, এসব শ্রেণির করদাতারা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সমস্যার কারণে অন্য কোনও করদাতা অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তারা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

 

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo