• লিড নিউজ
  • জাতীয়

রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ১০ আগস্ট বাদ পড়া সাড়ে ৪৪ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের বাদ দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে।  

এর আগে গত ৪ আগস্ট ইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া সংশোধনের পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোনো অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।’

এর আগে গত ২১ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। 

 

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo