• জাতীয়

টয়লেটের ফ্লাশ নষ্ট, মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরল বিমান

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক :  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি ফ্লাইট (বিজি ৩২৭) উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পর আবার ঢাকায় ফিরে এসেছে। উড্ডয়নের পর বিমানটির তিনটি টয়লেটের ফ্লাশ নষ্ট হয়ে যায়। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩১ মিনিটে বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে রাত ৩টা ৩৮ মিনিটে আরেকটি ফ্লাইটে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।

এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান সমকালকে বলেন, ফেরত আসা বিমানটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজ উড্ডয়নের কমপক্ষে ৩ ঘণ্টা আগে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার বিভিন্ন পরীক্ষা করেন। এরপরও বিভিন্ন সমস্যা হওয়ায় ঝুঁকি না নিয়ে বিমানটি ফিরে এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান প্রকৌশলী মো. আলী নাছের বলেন, বিশ্বের সব এয়ারলাইন্সেই টেকনিক্যাল সমস্যা হতে পারে। তবে পরিস্থিতি সামাল দিতে তাদের বিকল্প ব্যবস্থা (অতিরিক্ত উড়োজাহাজ) আছে। ফলে টেকনিক্যাল সমস্যা হলেও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় না।
তবে বিমানের ক্ষেত্রে এ সুবিধা নেই। কারণ রুটের তুলনায় বিমানের সংখ্যা কম।

তিনি বলেন, সম্প্রতি বিমানে ২৫টি এয়ারক্রাফট কেনার পরিকল্পনা চলছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বিমানের সেবার মান উন্নতি হবে।

 

মন্তব্য (০)





image

‎চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে নজরদারি করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোরবানি ঈদকে সামনে চামড়ার ন্যায্য দাম নিশ্চ...

image

দেশবাসীকে শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: ...

নিউজ ডেস্ক : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহা...

image

বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় ...

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের ...

image

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট...

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থা...

image

মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, খুবই কঠিন দায়িত্ব: সমাজকল...

নিউজ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছে...

  • company_logo