• জাতীয়

গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশ টানা বৃষ্টি হচ্ছে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে। ফলে শনিবার থেকে ভ্যাপসা গরম বাড়বে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, রাজধানীতে আগামী ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা কম।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টি কম থাকবে। তবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। এ অবস্থায় ভ্যাপসা গরম বাড়তে পারে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকায় আবার ১২ আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে ভারি বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সৈয়দপুরে শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে।

 

মন্তব্য (০)





image

‎রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জনমুখী, বাস্তবব...

image

‎রোহিঙ্গাদের জন্য আড়াই ২ কোটি ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মানবিক সহায়তার তহবিল ক্রমবর্ধমান চা...

image

‎৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার: স্বর...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জননির...

image

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্র...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হতে য...

image

‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

নিউজ ডেস্ক : অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি...

  • company_logo