• জাতীয়

বৃষ্টি থাকবে কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীসহ দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু আরও বেশি সক্রিয় হওয়ায় বৃষ্টি সারা দিনই থাকতে পারে। আগামী চারদিন এই বৃষ্টি ঝরতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

‎শুক্রবার (৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এই তথ্য জানিয়েছেন।

‎তিনি বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টির প্রবণতা বেড়েছে। এই বৃষ্টি আজ মোটামুটি সারা দিনই থাকতে পারে। রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি থাকতে পারে। দুপুরের পর থেকে একটু কমে আসতে পারে।

‎আরও জানা গেছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো স্থানে ভারি বৃষ্টি হতে পারে।

‎কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তা ভারি বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।

‎তরিফুল নেওয়াজ বলেন, শনিবার (৯ আগস্ট) থেকে বৃষ্টি একটু কমে আসতে পারে। তবে বৃষ্টি বাড়তে পারে উত্তরাঞ্চলে।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo