• আন্তর্জাতিক

ভারতের গভীরে হামলার হুমকি দিলেন পাকিস্তানের আইএসপিআর প্রধান

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সংঘটিত এক সস্ত্রাসী হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯ দিনের একটি ভয়াবহ সংঘাত দেখেছে বিশ্ব। চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও সংক্ষিপ্ত সেই যুদ্ধ নিয়ে চাপা উত্তেজনা রয়ে গেছে এখনও। এর মধ্যেই ভারতকে উদ্দেশ করা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। 

‎ভারতের দিক থেকে আবারও কোনো সামরিক অভিযান পরিচালিত হলে পাকিস্তান এবার দেশটির গভীরে হামলা করবে বলে হুমকি দিয়েছেন তিনি। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে রোববার (৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‎প্রতিবেদন অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ার করেছেন, ভারত যদি ‘অপারেশন সিঁদুর’-এর মতো কোনো সামরিক অভিযান আবার চালায়, তবে পাকিস্তান ‘ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে’ আঘাত হানবে। 

‎মূলত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে পাকিস্তানের সম্ভাব্য জবাব কী হবে, এমন প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের আইএসপিআর প্রধান। আহমেদ শরীফ বলেছেন, তাদের বুঝতে হবে, ভারতের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম পাকিস্তান।

‎তার এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত ৭ মে ভারতের সামরিক বাহিনী পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়। ওই অভিযান ছিল ২২ এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া গণহত্যার প্রতিশোধ, যেখানে লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-এর সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ২৫ জন ভারতীয়কে হত্যা করে।

‎ভারতের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, দেশটির ভূখণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে তার শক্তিশালী ও পরিকল্পিত জবাব দেওয়া হবে। এই জবাব নির্দিষ্ট সময় ও কৌশলের ভিত্তিতে নির্ধারিত হবে এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণশিবিরসহ সংশ্লিষ্ট সব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

‎এছাড়াও ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক অস্ত্র নিয়ে ‘ব্ল্যাকমেইল’ কোনোভাবেই সহ্য করা হবে না। এমনকি যারা হামলা চালায় এবং যারা রাষ্ট্র হিসেবে তাদের পৃষ্ঠপোষকতা করে—তাদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না।

মন্তব্য (০)





image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

image

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

নিউজ ডেস্ক : জাপানে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। কম্পনের...

image

চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ...

image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

  • company_logo