• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
‎
‎সোমবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণভবনে নির্মাণাধীন জাদুঘরটি তিনি পরিদর্শন করেন।
‎
‎জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ‍্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ ও বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
‎
‎পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত সচিব আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
‎
‎প্রসঙ্গত, ২০২৪ সালের আজকের দিনে পতন হয় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। আন্দোলনের মুখে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে রাষ্ট্রীয় বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ তৈরির প্রস্তুতি নেওয়া হয়।

মন্তব্য (০)





image

ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন, ঠেকানো যাবে বাল্যবিবাহ:...

১

নিউজ ডেস্কঃ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও ...

image

‎সরকার বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায়: প্রধা...

২

নিউজ ডেস্কঃ সরকার বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চা...

image

‎যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে সেখানে...

৩

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধান...

image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

৪

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

  • company_logo