• আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে ইয়েমেনে আইওএম-এর প্রধান আবদুসত্তোর এসোয়েভ জানান, ১৫৪ জন ইথিওপীয় অভিবাসী নিয়ে যাত্রা করা নৌকাটি এডেন উপসাগরে আবইয়ান প্রদেশের উপকূলীয় অংশে ডুবে যায়।

এসোয়েভ আরও বলেন, খানফার জেলার উপকূলে ৫৪ জন অভিবাসীর লাশ ভেসে আসে। অপর ১৪ জনের লাশ উদ্ধার করে দক্ষিণ ইয়েমেনের আবইয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনা থেকে মাত্র ১২ জন অভিবাসী বেঁচে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, বাকিদের এখনো খুঁজে পাওয়া যায়নি এবং তারা মৃত বলেই ধারণা করা হচ্ছে।

আবইয়ান সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। 

উপকূলের দীর্ঘ এলাকাজুড়ে ছড়িয়ে থাকা বহু লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: মেহের নিউজ

 

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo