• বিনোদন

এবার অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া ‘সাবা’ এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে।

১৭ আগস্ট সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে বলে জানা গেছে।

সাবা নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। এই সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান সাবা। বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানা নিয়েছেন। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ারটা পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার। হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে?

এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

‘প্রিয় মালতী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হলেও সাবা মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। মেহজাবীন বলেন, ‘অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে সাবা প্রদর্শিত হবে এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি উৎসবে দর্শক প্রশংসিত হবে।’

একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে সাবার পাশাপাশি সঙ্গে জায়গা পেয়েছে ২ষ। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo