• জাতীয়

‎৫ আগস্ট ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান করতে যাচ্ছে সরকার।

‎আগামী ৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে অংশ নেওয়া লোক পরিবহণে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সমাবেশ শেষে তাদেরকে আবার যার যার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

‎অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে আমরা আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি। এসব ট্রেন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ ও জয়দেবপুর থেকে যাত্রী পরিবহণ করবে।

‎সচিব মো. ফাহিমুল ইসলাম আরও জানান, ট্রেনগুলোর সময়সূচি এমনভাবে করা হয়েছে, যেন অন্যান্য ট্রেনের যাত্রায় বিঘ্ন না ঘটে।

মন্তব্য (০)





image

‎টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও কার্যকর পানি ব্যবস্থাপনা ...

নিউজ ডেস্কঃ দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের...

image

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য ...

নিউজ ডেস্কঃ আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প...

image

জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, মূল্য কত

নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে নির্মিত &ls...

image

এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রস...

নিউজ ডেস্কঃ আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বি...

image

‎গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: ...

নিউজ ডেস্কঃ গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন তৈরি পোশাক ...

  • company_logo