ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, এ দেশের শিক্ষাব্যবস্থায় হ য ব র ল অবস্থা। গত পনের বছরে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এতগুলো শিক্ষা কমিশন হয়েছে কিন্তু এর একটি থেকেও কোনো রিপোর্ট আসেনি। এখনো যদি আমরা কিছু করতে না পারি। এই অবস্থা আমরা সাফার করব আগামী ৫০ বছর।
শনিবার (২ আগস্ট) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সংকট রয়েছে। সংকট উত্তোরণে আমরা কাজ করছি। দেশে প্রতিবছর এক মিলিয়ন প্রাজুয়েট তৈরি করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এদের কারিগরিভাবে দক্ষ করতে পারলে দেশ এগিয়ে যাবে। নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার জন্য নানা প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারিগরি সহযোগিতার জন্য ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতায় কমিউনিকেশন স্কিল ভালো হলে শুধু দেশে নয়, বিদেশেও ভালো কিছু করা সম্ভব।
নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...
নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

মন্তব্য (০)