• লিড নিউজ
  • জাতীয়

অপকর্ম করে ছাড় পাবে না আ. লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় পাবে না।

‎শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‎আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

‎আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে তিনি আরও বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে। আসন্ন ৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।

‎সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।

মন্তব্য (০)





image

‎জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হব...

নিউজ ডেস্কঃ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স...

image

‎টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও কার্যকর পানি ব্যবস্থাপনা ...

নিউজ ডেস্কঃ দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের...

image

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য ...

নিউজ ডেস্কঃ আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প...

image

জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, মূল্য কত

নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে নির্মিত &ls...

image

এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রস...

নিউজ ডেস্কঃ আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বি...

  • company_logo