• অর্থনীতি

১০ লাখ টাকার বেশি সঞ্চয়ে লাগবে আয়কর রিটার্ন

  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানতের নতুন হিসাব খোলা এবং আগে খোলা সমপরিমাণ অংকের মেয়াদি আমানতের হিসাব সচল রাখতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে। 

একই সঙ্গে ১০ লাখ টাকার বেশি সরকারি খাতের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি আমানতের হিসাব খুলতে ও আগের হিসাব চালু রাখতে এ বিধান কার্যকর হবে।

এ বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি কেন্দ্রীয় ব্যাংক, সঞ্চয় অধিদপ্তরের সব ব্যুরো অফিস ও ডাকঘর সঞ্চয় ব্যাংকে পাঠানো হয়েছে। এর আলোকে সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্দেশনা জারি করে তাদের শাখা অফিসগুলোতে পাঠিয়েছে।

 এই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সূত্র জানায়, গত ২ জুন সরকারের আর্থিক প্রস্তাববিষয়ক কিছু আইন পরিবর্তন একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে ওই বিধান করা হয়েছে।

ফলে এখন থেকে বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ডাকঘর সঞ্চয় ব্যাংকে কোনো গ্রাহক ১০ লাখ টাকার বেশি নতুন মেয়াদি আমানতের হিসাব খুলতে গেলে তাকে আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। 

পাশাপাশি ওইসব প্রতিষ্ঠানে ১০ লাখ টাকার বেশি যেসব মেয়াদি আমানতের হিসাব ইতোমধ্যে খোলা হয়েছে সেগুলো সচল রাখতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। একই সঙ্গে সরকারি খাতের সঞ্চয়পত্র ১০ লাখ টাকার বেশি কিনতে গেলেও আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে।

অর্থাৎ এখন থেকে ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানতের নতুন হিসাব খোলা, আগে খোলা একই অংকের মেয়াদি আমানতের হিসাব সচল রাখতে এবং ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে গেলে টিআইএন নাম্বার থাকতে হবে। এর পাশাপাশি ওই নাম্বারের বিপরীতে আয়কর রিটার্ন দাখিলও করতে হবে।

 

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo