ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ৩০ দিনে দেশে এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮৯ লাখ ডলার রেমিট্যান্স।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩২ শতাংশ। এ ছাড়া গত ৩০ জুলাই একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ-বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
নিউজ ডেস্কঃ জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...
নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...
নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

মন্তব্য (০)