• লিড নিউজ
  • জাতীয়

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, অবরোধরে কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মন্তব্য (০)





image

‎ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসি...

১

নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...

image

‎মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবা...

২

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্ট...

image

‎শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদ...

৩

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন, ঠেকানো যাবে বাল্যবিবাহ:...

৪

নিউজ ডেস্কঃ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও ...

image

‎সরকার বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায়: প্রধা...

৫

নিউজ ডেস্কঃ সরকার বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চা...

  • company_logo