• লিড নিউজ
  • জাতীয়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক :  জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। গত কয়েক দিনের মতো আজও সহনীয় পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস। তবে, সহনীয় পর্যায়ে থাকলেও মঙ্গলবারের তুলনায় বুধবার রাজধানী শহরের বাতাসে বেশি পরিমাণে ক্ষতিকর কণা পাওয়া গেছে।

তবে সম্প্রতি বৃষ্টির ফলে শহরটির বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের দিক থেকে এই স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়।

একই সময়ে ১৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এছাড়া ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, ১৩৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় প্রদেশ এবং পঞ্চম অবস্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৩৫।

 একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

‎ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে...

image

‎আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপ...

নিউজ ডেস্কঃ চলতি আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশি কর্মীদের জন্য...

image

‎জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হব...

নিউজ ডেস্কঃ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স...

image

‎টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও কার্যকর পানি ব্যবস্থাপনা ...

নিউজ ডেস্কঃ দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের...

image

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য ...

নিউজ ডেস্কঃ আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প...

  • company_logo