• স্বাস্থ্য

ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশে তাঁদের কার্যক্রম সম্পন্ন করে রওনা হয়েছে

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল - নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে গঠিত ভারতীয় মেডিকেল টিমটি বাংলাদেশে তাঁদের কার্যক্রম সমাপ্ত করে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভারতে ফিরে গেছে। গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি গত ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল।

‎ঢাকায় অবস্থানকালে, ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) -এ তাঁদের বাংলাদেশি সহযোগীগণের সাথে কাজ করেছে, মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। ভারতীয় টিমটি এনআইবিপিএস-এ অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

‎এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য, ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ, বাংলাদেশকে আরও যেকোনো সহায়তা প্রদানের জন্য ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

‎বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এই সফর আমাদের দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo