• বিনোদন

প্রয়াত বাবা ও ভাইয়ের ছবি দিয়ে জসিমপুত্র রাহুল লিখলেন- ‘একসঙ্গে থেকো’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল। রোববার (২৭ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাতুলকে মৃত ঘোষণা করেন।

নায়ক জসিমের তিন ছেলের একজন এ কে রাতুল। ভাইয়ের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন তার দুই ভাই এ কে রাহুল ও এ কে সামী।

সোমবার (২৮ জুলাই) সকালে বাবার কবরে ভাইকে দাফনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়স্পর্শী কয়েকটি পোস্ট করেছেন তারা।

রাতুলের ছোট ভাই এ কে সামী ফেসবুকে লিখেছেন, ‘আমি মাত্রই আমার ভাইটাকে সমাহিত করে এলাম।’

Jasim-Ratul.2

এদিন বড় ভাই এ কে রাহুল দুইটি পোস্ট দিয়েছেন রাতুলকে নিয়ে। এর মধ্যে প্রয়াত বাবা ও ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, বাবা জসীমের কোলে ছোট্ট শিশু রাতুল। হাসিমুখে দাঁড়িয়ে নায়ক জসীম। ক্যাপশনে দুই শব্দে রাহুল লিখলেন, ‘একসঙ্গে থেকো’।

ভাইকে নিয়ে আরও একটি ছবি প্রকাশ করেন রাহুল। যেখানে প্রয়াত রাতুলের বুকে হাত রাখতে দেখা গেছে তাকে। সেই ছবি পোস্ট করে রাহুল লিখেছেন, ‘আমার ভাইয়ের বুকে আমার হাত।’

উল্লেখ্য, এ কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীতজগতের এক উজ্জ্বল নাম। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়। দুই অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়, বিশেষ করে রাতুলের কণ্ঠশক্তির জন্য।

শুধু গায়ক হিসেবেই নয়, এ কে রাতুল ছিলেন এক অসাধারণ প্রযোজকও। দেশের রক সংগীতের নানা ব্যান্ডের জন্য তিনি তৈরি করেছেন একাধিক হিট অ্যালবাম। তার আকস্মিক মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo