• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করলো বিএনপি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা।

‎এদিন আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে। কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেক বার পরিবর্তন করা হয়েছে, যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। ১২টি বিষয়ে একমত হয়েছে। বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে, যেন ভবিষ্যতে আগের অবস্থায় না যায়। একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে।

‎এদিনের বৈঠকে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এছাড়া আলোচনা হওয়ার কথা ছিল সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও। দীর্ঘ এই আলোচনায় এখন পর্যন্ত ১২টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। 

‎এর আগে, গত ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবিসহ তিন দল। ওইদিন অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান। ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

মন্তব্য (০)





image

বাজারজাত নিষিদ্ধ: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে ভয়ংক...

নিউজ ডেস্ক : ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (BDS) অনুযায়ী ...

image

বিএনপির জ্যেষ্ঠ নেতা ও শরিকদের থেকে মন্ত্রিসভায় ডাক পেতে ...

নিউজ ডেস্ক : আগামী ১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ৬ মাস পূর্ণ...

image

জুলাই সনদ সামনে রেখে পুরো সংবিধান পর্যালোচনা করবে বিশেষ ক...

নিউজ ডেস্ক : জুলাই জাতীয় সনদকে ভিত্তি ধরে পুরো সংবিধান পর্যা...

image

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্য...

image

‎ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে...

  • company_logo