• আন্তর্জাতিক

জামিন আবেদন প্রত্যাখ্যান, সুপ্রিম কোর্টে ইমরান খানের আপিল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর প্রতিষ্ঠাতা ইমরান খান লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। ২০২৩ সালের ৯ মে সহিংসতার মামলাগুলোর একটিতে জামিন না পাওয়ায় এই আবেদন করা হয়। 

ডন জানায়, রোববার সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বলা হয়, ইমরান খানকে ওই দাঙ্গার ষড়যন্ত্রের সঙ্গে জড়ানোর জন্য সরকার পক্ষ তিনটি ভিন্ন ভিন্ন বর্ণনা দেয়, যেগুলো ভিন্ন ভিন্ন আদালতে প্রত্যাখ্যাত হয়েছে।

ইমরানের পক্ষে তাঁর আইনজীবী সালমান সাফদার বলেন, সরকার প্রথমে দাবি করেছিল, জামান পার্কে ৭ মে এক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্রের কথা শুনেছেন। এরপর বলা হয়, ৪ মে চাকরি রেস্ট এরিয়ায় আরেক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্র শুনেছেন। তৃতীয় দফায় বলা হয়, ইমরান খান মিডিয়ার মাধ্যমে উস্কানি দিয়েছেন। তবে প্রতিটি বর্ণনা আদালতে গ্রহণযোগ্যতা হারিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত ও হাইকোর্ট বিভিন্ন সময়ে এই দাবিগুলো বাতিল করেছেন। এমনকি সহআসামি বুশরা ইমরান ও এজাজ চৌধুরীর জামিনও মঞ্জুর হয়েছে।

এর আগে ইমরান খানের বোন আলিমা খান দাবি করেন, আদিয়ালা জেল কর্তৃপক্ষ মামলার নথিপত্র জব্দ করে পিটিশন দাখিল বাধাগ্রস্ত করছে। নতুন এই আপিলে বলা হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা গত দুই বছর ধরে ‘অভূতপূর্ব রাজনৈতিক প্রতিহিংসার শিকার’।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo