• আন্তর্জাতিক

গভীর রাতে টিকটিকির লেজ থেকে বের হচ্ছে আগুন, ভিডিও ভাইরাল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাত যখন গভীর, ঠিক তখনই ঘর থেকে বের হয়েছেন এক যুবক। কিন্তু বাড়ির পিছনে গিয়েই চমকে যান তিনি। ওই যুবক দেখতে পান, দেওয়ালে একটি টিকটিকি হাঁটাচলা করছে। কিন্তু লেজ দোলাতেই বের হচ্ছে আগুন।

এই দৃশ্য দেখে ভয় পেয়ে যান তিনি। তবে দেরি না করে সে ‘রহস্যময়’ দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেন ওই যুবক।

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, আলোচিত এ ঘটনা ঘটেছে কম্বোডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, দেয়ালে হেঁটে বেড়াচ্ছে একটি লম্বা টিকটিকি। মনের আনন্দে লেজ নাড়িয়ে চলছে সে। কিন্তু লেজ নাড়ানোর সময় তার লেজ থেকে আগুনের ঝলক বের হচ্ছে। আবার লেজ নাড়ানো থামিয়ে দিলেই সেই আলোর ঝলক থেমে যাচ্ছে।

টিকটিকির লেজ থেকে কী করে বের হচ্ছে আগুনের ঝলক, তা এক রহস্য। যখন ওই টিকটিকির লেজ থেকে আগুন বের হচ্ছিল, তখন আরও একটি টিকটিকি উপরের দিকে উঠছিল। কিন্তু ওই টিকটিকির কাণ্ডকারখানা দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় সে। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

 

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo