• লিড নিউজ
  • জাতীয়

এবার প্রধান উপদেষ্টার পাশে থাকার আশ্বাস দিল চার দল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপিসহ চারটি রাজনৈতিক দল। 

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রাজনৈতিক দলগুলো জানায়, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে বলেছি যে আমরা অবশ্যই সরকারের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, সামনেও ইনশাআল্লাহ এই সরকারের পাশে থাকবো।
আসিফ নজরুল বলেন, যতগুলো রাজনৈতি দল আজকে কথা বলেছে সবাই একমত হয়েছে যে, ফ্যাসিবাদিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত। এ বিষয়ে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। বৈঠকে রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে, তা দৃশ্যমান করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান অংশ নিয়েছেন।

 

মন্তব্য (০)





image

আদ্–দ্বীনে মারা যাওয়া ৬ শিশুর কক্ষে কী পেয়েছেন, জানালেন স...

নিউজ ডেস্ক : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্–দ্বীন হাসপা...

image

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থে...

image

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর নজরদারি চলছে: সড়কমন্ত্রী

নিউজ ডেস্ক : বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে সড়ক পরিবহণ ও স...

image

পরিচ্ছন্ন উপায়ে কুরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব...

image

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থে...

  • company_logo