• বিনোদন

বিয়ে ছাড়াই মা হতে চান জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের চেয়ে মাতৃত্বকেই তিনি বেশি গুরুত্ব দেন। তার ভাষায়, “বিয়ে নয়, আমি মা হতে চাই। একজন মানুষ হিসেবে নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে চাই।”

শ্রুতি আরও বলেন, “বিয়ের ধারণাটা আমাকে ভয় পাইয়ে দেয়। কাগজে চুক্তির মাধ্যমে সম্পর্ককে আইনি রূপ দেওয়া আমার কাছে অস্বস্তিকর।” তবে তিনি ভালোবাসা বা সম্পর্কের প্রতি অনাস্থা প্রকাশ করেননি। বরং প্রতিশ্রুতিতে বিশ্বাসী একজন মানুষ হিসেবে শ্রুতি মনে করেন, একবার সম্পর্কে জড়ালে তিনি নিজেকে পুরোপুরি নিবেদন করেন।

বিয়ে নিয়ে দ্বিধা থাকলেও, মাতৃত্বের প্রতি শ্রুতির গভীর আকাঙ্ক্ষা রয়েছে। ভবিষ্যতে দত্তক নেওয়ার বিষয়টিও তিনি বিবেচনা করছেন। তার মতে, “সন্তান পালন শুধু জৈবিক বিষয় নয়, এটি একটি মানসিক ও নৈতিক দায়িত্ব, যেখানে বাবা-মা উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
 
এক প্রশ্নে তিনি বলেন, ‘অনেকে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করে, এটা কত নম্বর প্রেমিক? কিন্তু আমার কাছে এটা সংখ্যা নয়— প্রতিটা বিচ্ছেদ একেকটা বেদনার গল্প।’

কমল হাসানের কন্যা হিসেবে পরিচিত হলেও, শ্রুতি আজ নিজের নামেই পরিচিত। কখনো বলিউড, কখনো দক্ষিণী সুপারস্টারদের পাশে, আবার কখনো সাহসী ফটোশুটে—সব ক্ষেত্রেই তিনি নিজের মতো করে বাঁচেন।

সম্প্রতি রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা মুক্তির অপেক্ষায়। অভিনয়ের বাইরেও তিনি একজন গায়িকা ও সুরকার। কিন্তু তার জীবন দর্শনটাই যেন সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার—‘আমি যে জীবন বেছে নিয়েছি, তা হয়তো সবার মতো নয়। তবে আমি এতে খুশি।’

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo