• আন্তর্জাতিক

ডিজেলবাহী মালগাড়িতে ভয়াবহ আগুন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ুতে ডিজেলবাহী মালগাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টা নাগাদ তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ডিজেলবহনকারী পণ্যবাহী ট্রেনের চারটি ওয়াগন আগুনে পুড়ে গেছে। এ সময় আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারণ করে। ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ওয়াগনগুলো থেকে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। লোকজন দূর থেকে তা ভিডিও করছেন। 

ট্রেনটিতে ৪৫ টি ট্যাংকার ছিল। চেন্নাই থেকে ওয়ালাজাহবাদের দিকে যাচ্ছিল এটি।

রেল সূত্র জানায়, একটি ট্যাংকারে হঠাৎ আগুন ধরে যায়। এরপর দ্রুত সেটি পাশের ট্যাংকারগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় কারও গাফিলতি থাকলে শাস্তির আওতায় আনা হবে। অপরদিকে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo