• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নিজের হত্যাচেষ্টা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেনঃ মাসউদ পেজেশকিয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরাইল। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব তাকার কারলসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

সাক্ষাৎকালে মাসউদ পেজেশকিয়ান বলেছেন, সম্প্রতি ইসরায়েল তার ওপর একটি হত্যাচেষ্টা চালিয়েছে, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সোমবার (৭ জুলাই) প্রকাশিত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কারলসনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, ‌‘হ্যাঁ, তারা চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেয়, তবে তারা ব্যর্থ হয়।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘এই হত্যাচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না, এটা ইসরায়েলের কাজ। আমি তখন একটি বৈঠকে অংশ নিচ্ছিলাম... তারা সেই বৈঠকের স্থানে বোমাবর্ষণের চেষ্টা করেছিল।’

তবে প্রেসিডেন্ট এই হামলা সম্প্রতি ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ চলাকালীন হয়েছিল কি না, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।

উল্লেখ্য, গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সীমিত যুদ্ধ হয়, যার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েল-পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে এই প্রথম এমন সরাসরি অভিযোগ আনলেন।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo