• বিনোদন

যে কারনে কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি কাঁদতে কাঁদতে বিমানবন্দর ছাড়লেন।রোববার (৬ জুলাই) সন্ধ্যায় কাঁদতে কাঁদতে মুম্বাই বিমানবন্দর ছাড়তে দেখা যায় তাকে। 

এ সময় কালো পোশাক ও কালো সানগ্লাস পরে নিজের অশ্রু আড়াল করার চেষ্টা করছিলেন, যা উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিদের এড়িয়ে দ্রুত বিমানবন্দরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন নোরা। এ সময় এক ভক্ত সেলফি চাইলে সেটিও উপেক্ষা করেন নোরা। ধারণা করা হচ্ছে, তিনি দেশের বাইরে যাচ্ছিলেন।

সাধারণত নোরাকে গণমাধ্যমের সামনে হাসিমুখে দেখা যায়, কিন্তু এদিন তার মুখে ছিল শুধুই বিষাদ। এই অস্বাভাবিক আচরণ দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ভিডিওর নিচে এক ভক্ত লেখেন, ‘তিনি কাঁদছেন কেন?’ আরেকজন লিখেছেন, ‘তিনি মানুষ, তারও অনুভূতি আছে। জানি না কী হয়েছে, তবে দয়া করে কেউ তাকে বিচার করবেন না।’ 

আরেকজন মন্তব্য করেন, ‘দয়া করে ট্রল করা বন্ধ করুন। তার খুব কাছের কেউ মারা গেছেন। তিনি দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। একটু সম্মান দেখান।’

নোরা যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ কারও মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo