ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: পবিত্র আশুরা উপলক্ষে আজ রবিবার আমদানি রপ্তানি বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। তবে, স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারীদের পারাপার।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান,পবিত্র আশুরার ছুটি থাকায় আজ রবিবার সকাল থেকে হিলি বন্দরে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরিন কার্যক্রমও। আগামীকাল ৭ জুন সোমবার সকাল থেকে যথারীতি বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি- রফতানি কার্যক্রম চালু করবেন তারা।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পবিত্র আশুরা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোষ্টে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
নিউজ ডেস্কঃ জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...
নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...
নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

মন্তব্য (০)