ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাইয়ে শহীদ হতে না পারাটা আমার জন্য আফসোসের।
শুক্রবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার পরিণতি কী করেছে তা সবারই জানা।
এরপর নিজের অভিজ্ঞতা স্মরণ করে যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লেখেন, ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না।
স্ট্যাটাসে তিনি জুলাই মাসকে প্রতিরোধ ও আত্মত্যাগের মাস হিসেবে বর্ণনা করে বলেন, জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।
তিনি আরও লেখেন, আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
স্ট্যাটাসে অতীতের সহিংস আক্রমণের ইঙ্গিত করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...
নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

মন্তব্য (০)