• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বিধ্বস্ত অঞ্চল থেকে ইসরায়েলে একের পর এক রকেট হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্য দখলদার রাষ্ট্র ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালানো হচ্ছে। বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে এবার বৃষ্টির মতো এসব রকেট ছোড়া হচ্ছে বলে দাবি দেশটির সেনাবাহিনীর।

যদিও ইসরায়েলি বিমান বাহিনী এরই মধ্যে দুটি রকেট প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যম এক্সে করা পোস্টে দখলদার সামরিক বাহিনী জানায়, বুধবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সক্রিয় সতর্কতা অনুসরণ করে, বিমান বাহিনী উত্তর গাজা উপত্যকা থেকে আসা দুটি রকেট প্রতিহত করেছে।

তবে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজা সীমান্তের কাছে অবস্থিত সেডেরোট এবং ইবিমে সাইরেন বাজানোর পর, আইডিএফ জানিয়েছে যে তারা পরিস্থিতি খতিয়ে দেখছে।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে নতুন করে ইসরায়েলে আক্রমণ চালায় ইয়েমেনের হুতি যোদ্ধারা। ভয়াবহ এই হামলার আগে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রতিক্রিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

  • company_logo