• লিড নিউজ
  • রাজনীতি

জুলাই নিয়ে যে ঘোষণা দিলেন সারজিস আলম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

সোমবার (৩০ জুন) দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

সারজিস আলম লিখেছেন, জুলাইয়ের প্রথম প্রহরে আমরা ছুটলাম বাংলাদেশের ৬৪ জেলার উদ্দেশ্যে।

তিনি আরও লিখেছেন, আমৃত্যু জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।

এর আগে, আরেক ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক দলের যুব সংগঠন যুবশক্তির পঞ্চগড় জেলার সদ্য অনুমোদিত আহ্বায়ক কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন, তাদের অভিনন্দন জানান। 

তিনি লেখেন, বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মকে সামনে রেখে নতুন এক ধারা আপনাদের হাত দিয়ে সূচিত হোক। আপনারা পঞ্চগড়ের সেই প্রতিনিধি হয়ে উঠুন, যাদেরকে নিয়ে পঞ্চগড়ের মানুষ গর্ব করবে।

 

মন্তব্য (০)





image

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

১

নিউজ ডেস্কঃ যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির ক...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

২

নিউজ ডেস্কঃ  মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই ...

image

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ ম...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় স...

image

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়া...

৪

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদ...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

৫

নিউজ ডেস্কঃ মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জ...

  • company_logo