ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ দিবস ঘোষণা করা হয়।
পরে রাতে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি তার পোস্টে একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, আগামীকাল জুলাই স্মরণে ক্যালেন্ডার প্রকাশ করবে সরকার।
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের অনেকগুলো গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ১৮ জুলাই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্বাত্মক সাহসী প্রতিরোধের দিন। সে কারণে এখন থেকে ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে।
এর আগে, জুলাই অভ্যুত্থান স্মরণে তিন দিবস ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ব্যাপক সমালোচনার মুখে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার পথ থেকে সরে আসে সরকার।
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...
নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্ট...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
নিউজ ডেস্কঃ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও ...

মন্তব্য (০)