• বিনোদন

শেফালি জারিওয়ালার ময়নাতদন্ত রিপোর্টে যা জানা গেল

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান ‘কাঁটা লাগা’ গার্ল গানের রিমেক ভিডিওতে অভিনয় করা এই জনপ্রিয় অভিনেত্রী। 

শেফালি জারিওয়ালার মৃত্যুর সঠিক কারণ জানা গেছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পুলিশের হাতে পৌঁছালে তা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন মুম্বাই পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শেফালি জারিওয়ালার মৃত্যু হয় শুক্রবার (২৭ জুন) রাত ১০টা থেকে ১১টার মধ্যে।

কুপার হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, এ মৃত্যুতে কারো ষড়যন্ত্র বা সন্দেহজনক দিক পাওয়া যায়নি।এদিকে তদন্তে এখন পর্যন্ত সর্বমোট ৮ জনের কথা রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। সেখানেও কোনো সন্দেহজনক দিক খুঁজে পাওয়া যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৮ জুন) শেফালির শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে তার স্বামী অভিনেতা পরাগ তেয়াগী সংবাদমাধ্যমে কান্নারত অবস্থায় বলেন, আপনারা আমার পরীর জন্য প্রার্থনা করুন প্লিজ...।

শেফালি জারিওয়ালার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মুঝসে শাদি করোগি, হুড়ুগারু, ডিজে ডল: কাঁটা লাগা রিমিক্স ইত্যাদি।

 

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo