• রাজনীতি

কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে: মির্জা আব্বাস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশে বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে। খারাপ লোককে দলে নেওয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।’

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। 

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে দাবি করেন মির্জা আব্বাস বলেন, একেক জন একেক দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আনুপাতিক সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা বলবেন না। কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo