• আন্তর্জাতিক

আবারও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে যাচ্ছে ইরান: আইএইএ প্রধান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরান সম্ভবত আবারও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ‘কয়েক মাসের মধ্যেই’ এটা সম্ভব হতে পারে।

গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ‘তাদের (ইরানের) প্রযুক্তিগত ও শিল্প সক্ষমতা আছে। তারা চাইলে কয়েক মাসের মধ্যেই বা এর চেয়েও কম সময়ে কিছু সেন্ট্রিফিউজ ঘুরিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।’

গ্রোসি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় পারমাণকি স্থাপনায় ‘গুরুতর ক্ষতি’ হয়েছে, কিন্তু ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়নি।

তিনি বলেন, ‘জ্ঞান তো ধ্বংস করা যায় না। ইরান পরমাণু প্রযুক্তিতে অত্যন্ত অগ্রসর দেশ। কাজেই একে ‘অবিষ্কৃত’ করা যায় না।’

গত ২২ জুন ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্র। নাতাঞ্জ ও ইসফাহানে ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলাগুলোর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি।

তবে হামলার পর ট্রাম্প প্রশাসনকে পিছিয়ে আসতে হয়েছে তাদের আগের দাবি থেকে। সেখানে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করা হয়েছে। এখন বলা হচ্ছে, কেবল কয়েক মাসের জন্য কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন, মার্কিন ও ইসরায়েলি বোমাবর্ষণে পারমাণবিক স্থাপনাগুলোতে ‘অত্যন্ত গুরুতর ক্ষতি’ হয়েছে।

গ্রোসি জানান, আইএইএ ইরানে কিছু অঘোষিত স্থানে ইউরেনিয়ামের অজ্ঞাত উৎসের চিহ্ন পেয়েছে, যার ব্যাখ্যা ইরান দিতে পারেনি।

তিনি আরও বলেন, ‘আমাদের এখনও জানা নেই ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ৪০৮ দশমিক ৬ কেজি মজুদের (যা পরবর্তী সমৃদ্ধিকরণে ৯টিরও বেশি পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম) কিছু হয়তো ধ্বংস হয়েছে, আবার কিছু স্থানান্তরিত হতে পারে।’

এই অনিশ্চয়তা দূর করার জন্য তিনি ইরানকে দ্রুত আইএইএ পরিদর্শকদের কাজ করতে দেওয়ার আহ্বান জানান।

এদিকে, শনিবার ইরান জানিয়েছে, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসিকে দেশে প্রবেশ করতে দেবে না। এ বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কড়া নিন্দার মুখে পড়েছে।

উল্লেখ্য, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১২ দিনের সংঘাতে অন্তত ৬০৬ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছে।

ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছে বলে হিব্রু বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo