• গণমাধ্যম

বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি রানু ও সম্পাদক কালাম আজাদ নির্বাচিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে রেজাউল হাসান রানু ৭৯টি ভোট পেয়েছেন ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান ৭৫টি ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ভোট পেয়েছেন ৮১টি এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস ৭১টি ভোট পেয়েছেন। 

শনিবার রাতে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস এবং মীর্জা সেলিম রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম।  

দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: মহসীন আলী রাজু, এ্যাডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার। 

এদিকে, শনিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ ভোট বিকেল ৪ টা পর্যন্ত প্রেস ক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ক্লাবের ১৬৮ জনের মধ্যে ১৫৮জন সদস্য নয়া নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। 

কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেলে নির্বাচন হয়। সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল হচ্ছে বেচান-কালাম পরিষদ এবং অন্যটি ছিলো রানু-লোটাস পরিষদ।

মন্তব্য (০)





image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

  • company_logo