• বিনোদন

ভাইরাল শেফালির শেষ পোস্ট, কী লিখেছিলেন তিনি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান ‘কাঁটা লাগা’ গার্ল গানের রিমেক ভিডিওতে অভিনয় করা এই জনপ্রিয় অভিনেত্রী। 

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। তবে ‘কাঁটা লাগা’ খ্যাত এ অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। হৃদরোগ নাকি অন্য কারণ রয়েছে শেফালির মৃত্যুর পেছনে তা নিশ্চিত হতে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। এরইমধ্যে আলোচনায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া শেফালির শেষ পোস্ট।

মৃত্যুর তিন দিন আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট দেন শেফালি। এতে নিজের ফটোশুটের ছবি প্রকাশ করেছিলেন। এসব ছবিতে শেফালিকে বরাবরের মতোই খুব সুন্দর ও হাসিখুশি দেখাচ্ছে। ফটোশুটের সময় শেফালী পরেছিলেন ধূসর রঙের শিমারি ড্রেস। প্রতিটি ছবিতেই শেফালির একটি বিশেষ স্টাইল রয়েছে। এসব ছবি দিয়ে ক্যাপশনে শেফালি লিখেছেন- 'বেবি মেক হ্যাপি'। সেই সঙ্গে তাঁর মৃত্যুর পর এখন এই পোস্ট বেশ ভাইরাল হচ্ছে।

পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলেও একটি পোস্ট দিয়েছিলেন শেফালি। সেখানে মৃত বন্ধু সিদ্ধার্থকে নিয়ে লিখেছিলেন, ‘আজ তোমার কথা ভাবছি, শুধু বন্ধু...’।

প্রসঙ্গত, শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ২০০৪ সালে। ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও-র মাধ্যমে এই পথচলা শুরু হয় তার।

 

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo