• লিড নিউজ
  • জাতীয়

এবার খুলনার ঘটনা নিয়ে মুখ খুললেন প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম খুলনা প্রেস ক্লাবে আন্দোলনকারীদের আগমন ও তাদের সঙ্গে কোন বিষয়ে কথা হয়েছে তা জানিয়েছেন। এ নিয়ে শনিবার (২৮ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

প্রেস সচিব তার পোস্টে বলেন, দিনব্যাপী সফরে আজ আমরা খুলনায় এসেছিলাম। আমার সঙ্গে প্রেস উইংয়ের দুজন সহকর্মীও ছিলেন।

খুলনা ডিসি অফিসে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিলো। সেখানে সংবাদ সম্মেলন শেষ করে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করি। সেখান থেকে আমরা খুলনা প্রেস ক্লাবে যাই। তখন একজন কর্মকর্তা আমাদের খুলনা প্রেস ক্লাবের কিছু কক্ষ দেখাচ্ছিলেন, যেগুলো স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

এসময় তিনি বলেন, ওই সময় প্রায় ২০০ জন বিক্ষোভকারী একটি প্রতিবাদী মিছিল নিয়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে আসেন। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছিলেন। সাংবাদিকরা জানালেন, তারা তিন দিন ধরে একই দাবিতে বিক্ষোভ করছেন।

এসময় শফিকুল আলম আরও জানান, বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদের বিষয়টি জানাতে আমার কাছে এসেছিলেন।

খুলনা প্রেস ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষ করে আমি ক্লাবের নিচে নেমে আসি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে। আমরা ধৈর্য সহকারে তাদের অভিযোগ শুনেছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে, তাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আমরা সেখানে চা-বিস্কুট খেয়েছি। এর প্রায় ৩০ মিনিট পর খুলনা প্রেস ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

মন্তব্য (১)





image
image

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

১

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

‎ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসি...

২

নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...

image

‎মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবা...

৩

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্ট...

image

‎শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদ...

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন, ঠেকানো যাবে বাল্যবিবাহ:...

৫

নিউজ ডেস্কঃ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও ...

  • company_logo