ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে মেয়েদের খেলাধুলায় বিনিয়োগের ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী পাকিস্তানি সমাজকর্মী মালালা ইউসুফজাই। এই উদ্যোগে তার সঙ্গে থাকবেন স্বামী আসের মালিক। খবর দিয়েছে ডন পত্রিকা।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা জানান, পাকিস্তানের সোয়াতে স্কুলজীবনে খেলায় মেয়েদের অংশগ্রহণের সুযোগ ছিল খুবই সীমিত। তিনি বলেন, ‘স্কুলে দেখেছি টিফিনের সময় ছেলেরা মাঠে যেত ক্রিকেট খেলতে। আর মেয়েরা ক্লাসে বসে থাকত।’ এ অভিজ্ঞতা তাকে নাড়া দিয়েছিল।
মালালার মতে, খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণে সবচেয়ে বড় বাধা পৃষ্ঠপোষকতার অভাব। ফলে প্রতিভা থাকার পরও তারা সুযোগ পায় না। তাই ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্বামী।
মালালা বলেন, মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিতে এই খাতে অন্যদেরও এগিয়ে আসা উচিত।
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

মন্তব্য (০)