• আন্তর্জাতিক

অবশেষে কাতারের আমিরের কাছে ইরানের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। গত ২৩ জুন এই হামলা চালানো হয়।

মঙ্গলবার (২৪ জুন) কাতারের আমিরের সঙ্গে এক ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট এ দুঃখ প্রকাশ করেন। কাতারের দিওয়ান থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু কাতার বা তার জনগণ নয় এবং এটি কাতারের জন্য কোনো হুমকি নয়।

পেজেশকিয়ান বলেন, কাতার প্রতিবেশী, মুসলিম ও ভ্রাতৃপ্রেমী রাষ্ট্র হিসেবে থাকবে এবং দুই দেশের সম্পর্ক সার্বভৌমত্ব ও প্রতিবেশীসুলভ আচরণের ভিত্তিতে বজায় থাকবে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওই মার্কিন ঘাঁটিতে ইরান ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে; এর মধ্যে ১৮টি প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তারা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

হামলার সময় কাতারের রাজধানী দোহা ও অন্যান্য অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কাতারের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলার আগে বিমানঘাঁটি খালি করা হয়েছিল।

 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

  • company_logo