• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি চলবে: আব্বাস আরাগচি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরান তাদের পারমাণবিক কর্মসূচির হাল ছাড়বে না এবং যেকোনো মূল্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে। লন্ডনভিত্তিক ওয়েবসাইট 'নিউ এরাব'কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, তেহরান কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না। এই প্রযুক্তি অর্জনে দেশটির পরমাণু বিজ্ঞানীরা মৃত্যুসহ বহু ত্যাগ স্বীকার করেছেন।

আরাগচি আরও জানান, পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের জনগণের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের অবস্থান থেকে সরে আসবে না।

এর আগে, তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি মন্তব্য করেছিলেন যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে যে আক্রমণ হয়েছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যেহেতু চুক্তির আওতায় থাকার কারণে স্থাপনাগুলো হামলা থেকে মুক্ত থাকার কথা ছিল এবং তা হয়নি, তাই এনপিটিতে থাকার আর প্রয়োজন নেই।

তিনি আরও জানান, পার্লামেন্টের অধিকাংশ সদস্যও এই চুক্তি থেকে বের হতে চায়।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

  • company_logo