ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ এবার ইরাকের একাধিক সামরিক ঘাঁটি সিরিজ হামলার শিকার হয়েছে। যদিও এসব হামলা কারা চালিয়েছিলো সে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। আজ মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে ইরাকের স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাতে জানানো হয়, ভোররাতে আক্রান্ত হয় ইরাকের ধি-কার এলাকার ইমাম আলি ঘাঁটি। আঘাত হানা হয় রাডার সিস্টেমে।
হামলার শিকার হয়েছে সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিও। পরপর দু’টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে সেখানে। আগে এটি ছিলো ইরাকে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মার্কিন ঘাঁটি।
উল্লেখ্য, ড্রোন হামলার শিকার হয়েছে বাগদাদ বিমানবন্দরের কাছেও ভিক্টরি বেইজ কমপ্লেক্সও। এটি সাবেক মার্কিন সামরিক ঘাঁটির অংশ এটি। এসময় ড্রোন হামলার শিকার হয় দেশটির উত্তরে আরেক সেনাঘাঁটি ক্যাম্প তাজি। বিস্ফোরণের পর আগুন ধরে যায় সেখানে।
যদিও কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে সেই আগুন। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনও তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

মন্তব্য (০)