ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘কঠিন জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি। সোমবার (২৩ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তাকে এই মন্তব্য করতে দেখা যায়।
মেজর জেনারেল আমির হাতামি বলেন, ‘আমাদের ইতিহাসে আমরা বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের দিকে আসার চেষ্টা করেছে, তখনই তারা কঠিন জবাব পেয়েছে।’
দৃঢ়তার সঙ্গে সেনাবাহিনীর সর্বাধিনায়ক যোগ করেন, ‘আমরা যুদ্ধ করব; আমরা শান্তির জন্য যুদ্ধ করব। আমাদের অনেক শহীদ হয়েছে, কিন্তু আমরা শক্তি ও সাহসের সঙ্গে লড়াই করব। আপনারা আমাদের শক্তির বিষয়ে নিশ্চিত থাকবেন।’
ইরানের অন্যতম জ্যেষ্ঠ জেনারেল হাতামি। এক সপ্তাহেরও কম সময় আগে তিনি এই পদে নিযুক্ত হয়েছেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর ইরানের সামরিক নেতৃত্বে রদবদল হয়। শূন্য পদে স্থলাভিষিক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে হাতামি অন্যতম।
নিউজ ডেস্কঃ কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় ক...
নিউজ ডেস্কঃ পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হর...
নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...
নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্য...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

মন্তব্য (০)