ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কড়া নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানে মার্কিন হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের ‘অবিরাম যুদ্ধপ্রবণতা ও ভূখণ্ড সম্প্রসারণকেই’ দায়ী করেন। আর পশ্চিমা বিশ্ব ইসরাইলের এই কর্মকাণ্ডকে গ্রহণ ও উৎসাহিত করছে।
আজ সোমবার (২৩ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার এ খবর নিশ্চিত করেছে।
এই মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছে, তা একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে নির্মমভাবে পদদলিত করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’
উত্তর কোরিয়ার এই মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই উসকানিমূলক ও আগ্রাসী আচরণের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার আহ্বান জানান’
উল্লেখ্য, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই উষ্ণ সম্পর্ক রয়েছে এবং সামরিক প্রযুক্তি উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সন্দেহ রয়েছে।
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর কোরিয়ার কে ধন্যবাদ জানাই ইসলাম রাষ্ট্রের ইরানের পাসে থাকার জন্য।