• বিনোদন

এবার কর দেওয়া নিয়ে মুখ খুললেন তিশা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকির অভিযোগে শোবিজ অঙ্গনের একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে। বিগত ১৫ জুন কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ২৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই তালিকায় নাম রয়েছে নুসরাত ইয়াসমিন তিশার নামের এক নারীর। সেখান থেকেই বিভ্রান্তির সৃষ্টি। অনেকেই মনে করেন এটি অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা।

এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর রোববার রাতে (২২ জুন) ফেসবুকে একটি পোস্ট দেন তিশা। যেখানে তিনি লিখেছেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি।

তিনি আরও উল্লেখ করেন, আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

উল্লেখ্য, ইতোমধ্যে মোটা অঙ্কের কর বকেয়া থাকা তারকাদের তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা ও অভিনেতা আহমেদ শরীফের নাম।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo