• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে মার্কিন বিমান হামলার পর এবার মুখ খুললেন নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলাকে ‘ইতিহাস পরিবর্তনকারী’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২২ জুন) ভোরে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান।

নেতানিয়াহু বলেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে আপনার সাহসী সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের ন্যায়সঙ্গত শক্তি ইতিহাস বদলে দেবে।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি প্রায়ই বলি: ‘শক্তির মাধ্যমে শান্তি’। আগে আসে শক্তি, তারপর আসে শান্তি। আর আজ রাতে, প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্র দারুণ শক্তির সঙ্গে কাজ করেছে।’

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফোর্ডো, নাতানজ ও ইসফান এলাকায় পারমাণবিক স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা, ফোর্ডো, নাতানজ ও ইসফানে অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo